বাংলাদেশের সেরা লাইফ ইন্স্যুরেন্স কোনটি?
বাংলাদেশি বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেখা যায়। প্রতিটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা বীমা কর্পোরেশন গুলি তাদের ভিন্ন ভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। অর্থাৎ প্রতিটি লাইফ ইন্সুরেন্স এর বৈশিষ্ট্য এবং কার্যাবলী ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
আপনার যদি প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সেরা লাইফ ইন্সুরেন্স কোম্পানি কোনটি? তাহলে আপনি নিজের আর্টিকেলটি পড়তে পারেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা একটি বীমা কর্পোরেশন সম্পর্কে।
- আরো পড়ুন- লাইফ ইন্সুরেন্স সম্পর্কিত সকল তথ্য
বীমা কর্পোরেশন কি?
শুরুতে জেনে নেওয়া যাক বীমা কর্পোরেশন গুলি কি? এটা কিভাবে কাজ করে? লাইফ ইন্সুরেন্স বীমা কর্পোরেশন হচ্ছে একটি সাহায্যকারী সংস্থা। এটি হতে পারে সরকারি অথবা বেসরকারি। সরকারি বা বেসরকারি যেটাই হোক না কেন এদের লক্ষ কিন্তু একটাই। আর সেটা হচ্ছে মানুষকে সাহায্য করা। এরা বিপদগ্রস্ত মানুষকে তাদের বীমা কর্পোরেশন থেকে সাহায্য দিয়ে থাকে।
বীমা কর্পোরেশন গুলো কিভাবে কাজ করে?
প্রতিটি বীমা কর্পোরেশন মাসিক কিংবা বছরে এরা এদের সদস্যদের কাছ থেকে সামান্য পরিমাণ অর্থ সংগ্রহ করে থাকে। এভাবে প্রত্যেকটি সদস্যদের কাছ থেকে তারা এরকম অর্থ সংগ্রহ করতে থাকে। আর সেই অর্থ তারা তাদের সদস্য যখন কোন প্রকার শারীরিক ত্রুটি বা সেইসব সদস্য কখনো ক্ষতিগ্রস্ত হয় কিংবা মারা যায় তখন কর্পোরেশন গুলি তাদের অর্থ প্রদান করে থাকে।
অর্থাৎ সেই সদস্য মারা গেলে অর্থটি তার পরিবারের নামে দেওয়া হয়। অর্থাৎ সদস্য যার নাম উল্লেখ করে যাবে বীমা কর্পোরেশন গুলি সেই পরিমাণ টাকা ওই পরিবারকে দিয়ে থাকে। সাধারণত এভাবেই সকল ধরনের বীমা কর্পোরেশন গুলি কাজ করে থাকে।
লাইফ ইন্সুরেন্স এর সুবিধা কি?
বীমা কর্পোরেশন বা লাইফ ইন্সুরেন্স এর বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সহজভাবে বলতে গেলে আপনি যখন একটি বীমা কর্পোরেশন এর সদস্য হিসেবে যুক্ত হবেন মূলত তখন থেকেই আপনার পরিবারের জন্য একটি অর্থ সংরক্ষিত হতে শুরু হবে। অর্থাৎ যখন আপনি কোন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন তখন এখান থেকে আপনি অর্থ সংগ্রহ করতে পারবেন।
এবং আপনার সমস্যা থেকে উত্তরণ হতে পারবেন। তাই বলা যায় লাইফ ইন্সুরেন্স আপনার জীবনে এই ধরনের সুবিধা গুলি বহন করতে পারে। আপনার বিপদের সঙ্গী হতে পারে। আপনার বিপদের সময় পাশে থাকতে পারে। তাই প্রত্যেক জনকেই লাইফ ইন্সুরেন্স বা যেকোনো ভালো একটি বীমা কোম্পানির সদস্য হতে পারেন। এতে করে আপনার বিপদের দিনে অনেক সাহায্য পাবেন।
কোন Life Insurance টি সবচাইতে ভালো?
প্রতিটি বীমা কর্পোরেশনের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ প্রতিটি বীমা কর্পোরেশন তাদের ভিন্ন ভিন্ন দিক থেকে তারাই সেরা। কিন্তু এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে আপনার জন্য কোন ইন্সুরেন্স টি সুবিধাজনক হবে। অর্থাৎ আপনার সুযোগ-সুবিধা বিবেচনা করে কোন ইন্সুরেন্স টি আপনার জন্য বেস্ট হবে এটি বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই।
বাংলাদেশের সেরা বীমা কর্পোরেশন কোনটি?
এখন আপনি বলতে পারেন বাংলাদেশের মধ্যে সবচাইতে সুবিধাজনক বীমা কর্পোরেশন কোনটি হতে পারে? এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকেই সিদ্ধান্ত নেয়া উচিত। তবে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে তিনটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সদস্যদের জন্য সবচাইতে বেশি এবং ভালো সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।
১. জীবন বীমা কর্পোরেশন- jibon bima corporation
এটি একটি সরকারি লাইফ ইন্সুরেন্স। যা বাংলাদেশের বহু বছর ধরে এর সুযোগ সুবিধা মানুষজন ভোগ করে আসছে। বাংলাদেশের প্রতিটি জেলায় এর শাখা রয়েছে। এবং প্রাগৈতিহাসিক কাল থেকেই এটি মানুষকে সাহায্য করে আসছে। বাংলাদেশের অনেক জনপ্রিয় এই বীমা কর্পোরেশন স্বাধীনতার পর থেকেই কার্যক্রম শুরু করে। এবং বর্তমান পর্যন্ত তারা সারা দেশেই তাদের সেবা প্রদান করে যাচ্ছে।
২. সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড - sunlife insurance company ltd
এই লাইফ ইন্সুরেন্স বাংলাদেশে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। 2000 সাল থেকেই এটি মানুষদের সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের প্রতিটি বিভাগের শাখা রয়েছে।
৩.পপুলার লাইফ ইন্সুরেন্স - popular life insurance
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড একটি সময়ে এত বেশি জনপ্রিয় ছিল না। কারণ সেই সময় তাদের গঠন প্রক্রিয়ার কারণে সদস্যদের টাকা ফেরত দিতে অনেক সময় নিত। এতে করে মানুষজন এদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। কিন্তু বর্তমান সময় এটির গঠন কাঠামো আপডেট করা হয়েছে। এবং বর্তমানে এরা অনেক ভাল সেবা প্রদান করে আসছে।
তাই বলা যায় বাংলাদেশে এই তিনটি সেরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আপনি একটি সদস্য হতে পারলে আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের লাইফ ইন্সুরেন্স সম্পর্কিত আর্টিকেলটি পড়ার জন্য। পরবর্তীতে এই ধরনের আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
